1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে ৫২০ শিশুকে সাইকেল পুরস্কার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ১৫৬ বার পঠিত হয়েছে

শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে তুরস্কের একটি পৌরসভার পক্ষথেকে ৫২০ জনকে সাইকেল পুরস্কার দেয়া হয়েছে। টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ওই শিশু-কিশোররা এই পুরস্কার পেয়েছেন।

জানা গেছে, সম্প্রতি তুরস্কের আকশাহর পৌরসভায় রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ‘চলো মসজিদে যাই, ফজর নামাজে শরীক হই’ নামের এক বিশেষ প্রকল্প চালু করা হয়। ওই প্রকল্পের আওতায় নগরীর ইফতা বোর্ডের সহায়তায় ‘বাইসাইকেল বিতরণ’ এর এই উদ্যোগ গ্রহণ করা হয়।

আকশাহর পৌরসভা প্রতিনিধি মুহাম্মদ আলিদী, পৌর-মেয়র সালেহ আক্কায়া ও মুফতী আহমদ কারদাশের উপস্থিতিতে শহরের সংস্কৃতি-বিষয়ক কার্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের লক্ষ্য ছিলো- শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews