1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিরোপা নিশ্চিত করতে পারলো না পিএসজি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ১২১ বার পঠিত হয়েছে

লিগ ওয়ানে রবিবার রাতের ম্যাচে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির। কিন্তু তা পারেনি তারা। লিলের মাঠে বড় ব্যবধানে হেরে গেছে টমাস টুখেলের দল।

প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া পিএসজিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিল।

ম্যাচের সপ্তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। ভুলে বেলজিয়ামের ডিফেন্ডার ইকোনের পায়ে বল লেগে দিক পাল্টে জালে জড়ায়।

তবে অল্প সময়ের মধ্যেই স্পেনের হুয়ান বের্নাতের গোলে সমতায় ফেরে পিএসজি।

এদিকে ৩৬তম মিনিটে বড় ধাক্কা খায় দলটি। লিলের নিকোলাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার বের্নাত।

বিরতির পর ৫১তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে পিএসজি। ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড নিকোলাস।

৬৫তম স্কোরলাইন ৩-১ করেন করেন ফরাসি ফরোয়ার্ড জোনাতঁ বম্বা। আর ৭১তম মিনিটে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল।

শেষ দিকে ৮৪তম মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্তে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews