1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশের নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ১০৫ বার পঠিত হয়েছে

NEWSVOb,Des  কোর্টনি ওয়ালশকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়, কে হচ্ছেন বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ। শোনা গিয়েছিল অনেকেরই নাম। শ্রীলঙ্কান সাবেক পেসার চামিন্দা ভাসের কথা সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে বিসিবি দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গেভেল্টকে।

আগামী কিছুদিনের মধ্যেই রুবেল-মুস্তাফিজদের দায়িত্ব নেবেন চার্ল ল্যাঙ্গেভেল্ট। তবে কত দিনের জন্য তাঁর সঙ্গে চুক্তি হচ্ছে সেটা এখনো জানা যায়নি।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে সবশেষ খেলা এই পেসার আন্তর্জাতিক ক্যারিয়ারে ছয় টেস্টে নিয়েছেন ১৬ উইকেট। ৭২ ওয়ানডেতে তার উইকেট ১০০টি। বাংলাদেশের বিপক্ষে চার ওয়ানডে খেলে নিয়েছেন আট উইকেট।

এর আগে ওয়ালশ ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গত তিন বছরে তাঁর অধীনে পেস বোলাররা খুব একটা উন্নতি করতে পারেননি বলে তাঁর চুক্তি আর বাড়ানো হয়নি।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ওয়ালশদের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তাঁর মেয়াদ আর বাড়ানো হয়নি।’

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews