1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে কেউ নিখোঁজ নেই: পুলিশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৮৫ বার পঠিত হয়েছে

নুরে আলম : ঢাকার বনানীর কামাল আতাতুর্ক সড়কের ২২ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন গুলশান জোনের উপ কমিশনার (ডিসি) মুশতাক আহমেদ।

ডিসি মুশতাক আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের সামনে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। লোকজনের চলাচলও সীমিত। অগ্নিকাণ্ডে ভবনটির কাচ ভেঙে গেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে মানুষ ও যান চলাচল সীমিত করা হয়েছে।

ডিসি মুশতাক আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিখোঁজ নেই। এখন পর্যন্ত ২৫ জনের লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন শ্রীলঙ্কান। ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনকে শনাক্ত করা যায়নি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক সড়কের ২২ তলা এফ আর টাওয়ারে আগুন লাগে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews