ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

আমি তো ওনার বউ লাগি না’, ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ৩৭৯ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি।

তিনি কোথায় আছেন তাও জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে।

এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয়। এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।

পিয়া জান্নাতুল বলেন, ‘আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।’

তিনি আরও বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।

কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।’

বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সুমন। প্রায়ই সরকারের সমালোচনাও শোনা যেত তার কন্ঠে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আমি তো ওনার বউ লাগি না’, ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল

আপডেট এর সময় : ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪