1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

আলোচিত কিশোর গ্যাং “রিংকু গ্রুপ” ও “অনিক গ্রুপ’’ এর লিডার রিংকু @ আরএম রিংকু এবং হাসিবুল হাসান অনিকসহ ১৪ জনকে ’কেগ্রেফতার করেছে র‌্যাব-৪

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ  সাহেদ খান: রাজধানীর মিরপুর মডেল ও পল্লবী থানাধীন এলাকা হতে আলোচিত কিশোর গ্যাং “রিংকু গ্রুপ” ও “অনিক গ্রুপ’’ এর লিডার রিংকু @ আরএম রিংকু এবং হাসিবুল হাসান অনিকসহ ১৪ জনকে ’কে ধারালো চাপাতি, ছুরি, ক্ষুর, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪

গেল ১৭ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যায় রাজধানীর মিরপুর থানাধীন এলাকা হতে “রিংকু” গ্যাং এর নিম্নোক্ত ০৪ জন সদস্য’কে চাকু, ক্ষুর, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
রিংকু @ আরএম রিংকু (৩০), মিরপুর, ঢাকা।

তানভীর মাহমুদ সাজ্জাদ (২৮), মিরপুর, ঢাকা।মোঃ ছাব্বির হোসেন (২৯), জেলা- শরীয়তপুর। মোঃ রাজিব হোসেন (২৮), জেলা- মুন্সীগঞ্জ।এছাড়াও রাজধানীর মিরপুর এলাকা হতে “রিংকু গ্রুপ” এর আরো ০৪ জন সদস্যকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।গত ১৮ মার্চ ২০২৪ তারিখ রাতে রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ এলাকা হতে আলোচিত কিশোর গ্যাং ‘‘অনিক গ্রুপ’’ এর নিম্নোক্ত ০৪ জন সদস্য’কে ধারালো চাপাতি ও ছুরি সহ গ্রেফতার করতে সক্ষম হয়ঃ মোঃ হাসিবুল হাসান অনিক (২৬), পল্লবী, ঢাকা।মোঃ শহিদুল ইসলাম (২৯), পল্লবী, ঢাকা।*
*গ। মোঃ জামাল শিকদার@রবিন (৩২), পল্লবী, ঢাকা।মোঃ বেলাল হোসেন (২৭), পল্লবী, ঢাকা।*এছাড়াও রাজধানীর পল্লবী এলাকা হতে ‘‘অনিক গ্রুপ’’ এর ০২ জন সদস্যকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মিরপুর এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে তন্মধ্যে কিশোর গ্যাং “রিংকু @ আরএম রিংকু’’ লিডারসহ ২০/৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে।

এই গ্যাং এর সদস্যরা মিরপুর-২ এর আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। “রিংকু” গ্রুপের লিডার রিংকু @ আরএম রিংকু এর বিরুদ্ধে মিরপুর, ফরিদপুর নগরকান্দা থানায় মাদক, দস্যুতা, চুরি, মারামারি এবং খুনের চেষ্টা সংক্রান্ত ০৪ টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তন্মধ্যে কিশোর গ্যাং ‘‘অনিক গ্রুপ’’ এর লিডারসহ ২০/৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে।

এই গ্যাং এর সদস্যরা পল্লবী থানাধীন বাউনিয়াবাদসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। ‘‘অনিক গ্রুপ’’ এর লিডার মোঃ হাসিবুল হাসান অনিক এর বিরুদ্ধে পল্লবী থানায় ০৪ টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ‘‘অনিক গ্রুপ’’ ও “রিংকু গ্রুপ” এর লিডার মোঃ হাসিবুল হাসান অনিক ও রিংকু @ আরএম রিংকু তাদের সহযোগীদের নিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সাধারণ লোকজনকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে। তাছাড়াও ফুটপাতের দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার জানালে তাদেরকেও মারধর করে।
গ্রেফতারকৃত কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ কিশোর গ্যাং এর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews