1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

আল-জাজিরার তথ্য মিথ্যা, মামলা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬২ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :  আল-জাজিরার প্রতিবেদনের তথ্য মিথ্যা উল্লেখ করে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলটির বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ বুঝেছে আল-জাজিরার তথ্য মিথ্যা। সেটা আমরা দেখব। প্রতিবেদনে যেখানে তথ্যগত ভুল রয়েছে তা তুলে ধরব আমরা। এছাড়াও আমরা মামলা করব। তার জন্য কাজ করছি।’

চ্যানেলটির সম্প্রচার বন্ধ ও মামলা করার বিষয়ে সরকার কিছু ভাবছে কিনা এমনটা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আল-জাজিরায় প্রতিবেদন বের হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। তাকে এখন এসএসএফ গার্ড দেয়। তার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো কোনো দিন কোনো বডিগার্ড ছিলো না। ওনার বডি গার্ড ওনার নেতা-কর্মীরাই। মায়া ভাই, আমু ভাই, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ এরাই ওনার বডি গার্ড। আমরা কোনো দিনও পয়সা দিয়ে বডি গার্ড রাখতে দেখিনি। প্রতিবেদনে লিখেছে ওনার দুই বডিগার্ড।’

এছাড়াও মন্ত্রী তার চারপাশে থাকা লোকজনকে ইঙ্গিত করে বলেন, ‘এখন আমার পেছনে অনেকেই দাঁড়িয়েছেন। তাদের সবাইকে কিন্তু আমরা চিনি না। নেত্রী বক্তৃতা দেয়ার সময় অনেকেই পেছনে দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও বক্তৃতা দেওয়ার সময় অনেকেই পেছনে দাঁড়ান। সেখান থেকে খুব কম লোককেই চিনি আমি। কিন্তু প্রতিবেদনে একজনের ছবি দিয়ে বলছে ওটা ওনার বডিগার্ড। এমন মিথ্যা তথ্য দিয়ে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে তারা। আল-জাজিরা টেকনিক্যালি জোড়াতালি দিয়ে, বানোয়াট তথ্য দিয়ে যা করেছে তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা আরও হারিয়েছে।’

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews