ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

চকবাজারে ফের আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৭

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ৭২ বার পঠিত হয়েছে

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনদিন পরও এখনো রেশ কাটেনি। এরইমধ্যে শনিবার ফের ওই এলাকায় বিদ্যুতের তারে আগুনের ফুলকি (স্পার্ক) দেখে আতঙ্কে উঠে স্থানীয়রা। এসময় মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। মসজিদ থেকে বের হতে গিয়ে হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত সাত মুসুল্লী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওই এলাকায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করে কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন জায়গায় আগুনের ফুলকি দেখে এলাকার মসজিদে থাকা মুসল্লীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হন সাতজন মুসুল্লী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আরো কয়েকটি ভবনে। এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই এলাকায়। ক্ষতিগ্রস্ত ভবগুলোর বাসিন্দারা এখনো ফিরতে শুরু করেননি। একটি ভবনের বাসিন্দা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ না দেয়া পর্যন্ত তারা বাসায় ফিরবেন না।

এদিকে, দিনের আলোতে চেষ্টা না করে অন্ধকারে কেন বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা; তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

চকবাজারে ফের আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৭

আপডেট এর সময় : ১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯