1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

চিকিৎসা পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৯৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক:মিস ইংল্যান্ড ২০১৯    হিসেবে পরিচিতি পেলেও ভাষা মুখোপাধ্যায় পেশায় একজন চিকিৎসক। করোনাভাইরাসের সংকটের সময় তাই তিনি গ্লামার জগত ছেড়ে আবারও নিজ পেশায় তিনি ফিরে আসলেন।  খবর এনডিটিভির

কলকাতায় জন্মগ্রহণকারী ভাষা গত বছরের আগস্টে মিস ইংল্যান্ডের শিরোপা অর্জন করেন। এরপর থেকে তিনি চিকিত্সা পেশা ছেড়ে দাতব্য কাজেই মনোযোগ দিতে ব্যস্ত ছিলেন। কিন্তু বিশ্বব্যাপি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
২৪ বছর বয়সী  ভাষা বলেন, ’এটি কোনও কঠিন সিদ্ধান্ত ছিল না। আমি এরই মধ্যে চ্যারিটির অ্যাম্বাসেডর হয়ে আফ্রিকা, তুরস্কে গিয়েছি। এশীয়ান দেশগুলোর মধ্যে প্রথমে ভারতে গিয়েছি। এরপর অন্যান্য দেশেও যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা সংক্ষিপ্ত করতে হয়েছে। ‘ তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে হাসপাতালে কাজে ফিরে যাওয়াই আমার জন্য সেরা কাজ হবে।
জানা গেছে, ভাষা চার সপ্তাহ ধরে ভারতে ছিলেন। এর মধ্যে যুক্তরাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। তখন পূর্ব ইংল্যান্ডের বোস্টনের পিলগ্রিম হাসপাতালের তার সাবেক সহকর্মীরা তাকে সেখানকার পরিস্থিতি জানিয়ে মেসেজ করতে শুরু করেন। সেখানকার ভয়াবহতা বুঝতে পেরে তখন থেকেই ভাষা কাজে ফিরবেন বলে মনস্থির করেন।
ভাষা ভারত থেকে ইংল্যান্ড ফিরেছেন বুধবার। মিস ইংল্যান্ড জানান, তিনি ভারত থেকে ফিরে সোজা কাজে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু অন্য দেশ থেকে ফেরার কারণে তাকে এক বা দুই সপ্তাহ আইসোশনে থাকতে হবে।  এরপরই কাজে যোগ দেবেন তিনি।
মঙ্গলবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারেরও বেশি লোক । এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ১৫৯ জন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews