ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
  • ১৩৭ বার পঠিত হয়েছে

NEWSVOb Des:     প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান জানান।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে জাতির পিতা ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনকালে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকষ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। তিন বাহিনী প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ এবং বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন।
মুনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি,সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করা হয়।
জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং রাশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এবং মুহম্মদ ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শাজাহান খান এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, মীর্জা আজম এমপি, শেখ তন্ময় এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আফজাল হোসেন, ড.আব্দুস সোবহান গোলাপ, এসএম কামাল হোসেন, ব্যরিস্টার বিপ্লব বড়–য়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পুলিশের আইজিপি ড.মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান,তথ্য সচিব আব্দুল মালেক, প্রেস সচিব ইহসানুল করিম এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর প্রধানমন্ত্রী ও দলের নেতা-কর্মীরা জাতির পিতার মাজার চত্বরে মন্ত্রিপরিষদ বিভাগ এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডী ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বনানী কবরস্থানেও যান এবং সেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ অগাস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের কবরে ফুলের পাঁপড়ি ছড়িয়ে দেন। তিনি সেখানে ফাতেহা পাঠ এবং মুনাজাতে অংশগ্রহণ করেন।
পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে জাতির পিতার প্রৈত্রিক নিবাস গোপালগঞ্জের ট্ঙ্গুীপাড়া আসেন।

সূত্রঃ   ১৫ অগাস্ট ২০১৯ (বাসস)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট এর সময় : ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯