ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“ঢেউ খেলে যায়”-কবি আলম বিপ্লব

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ১১৬ বার পঠিত হয়েছে
যখন দেখি তোমার মুখ
আমার প্রাণে জাগে সুখ,
যৌবনের উল্লাসে নাচে
আমার তৃষিত হৃদয় ভাবুক।
আকাশে খেলা করে চাঁদের আলো
নদীর বুকে দোলা দেয় ঢেউ,
পুষ্প কাননে মধুলোভী প্রজাপতি
আমার মন করল চুরি সুনয়না কেউ।
বর্ষার রিমঝিম শ্রাবন বরিষণে
মুক্ত কেশে দাঁড়িয়েছিলে বাতায়নে,
চোখাচোখি হতে মৃদু হাসিতে যেন
বৈশাখী বায়ে আম্র কুসুম দোল খায়।
একদা শরতের প্রাতঃকালে
তুমি ফিরছো সদ্য স্নান সেরে সরু পথ ধরে,
বিমুগ্ধ নয়নে দৃষ্টি নিলে কেড়ে
হেমন্তের দখিনা বায় যেন ধানের শীষ দোলে।
বসন্তের কোকিলের আহুতি কুহুতানে
রইতে মোরে দেয়নি কভু নীড়ে,
তাইতো শেষে দিয়েছি তোমার ও তরে
আমার সকল ব্যথার ও অঞ্জলি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

“ঢেউ খেলে যায়”-কবি আলম বিপ্লব

আপডেট এর সময় : ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
যখন দেখি তোমার মুখ
আমার প্রাণে জাগে সুখ,
যৌবনের উল্লাসে নাচে
আমার তৃষিত হৃদয় ভাবুক।
আকাশে খেলা করে চাঁদের আলো
নদীর বুকে দোলা দেয় ঢেউ,
পুষ্প কাননে মধুলোভী প্রজাপতি
আমার মন করল চুরি সুনয়না কেউ।
বর্ষার রিমঝিম শ্রাবন বরিষণে
মুক্ত কেশে দাঁড়িয়েছিলে বাতায়নে,
চোখাচোখি হতে মৃদু হাসিতে যেন
বৈশাখী বায়ে আম্র কুসুম দোল খায়।
একদা শরতের প্রাতঃকালে
তুমি ফিরছো সদ্য স্নান সেরে সরু পথ ধরে,
বিমুগ্ধ নয়নে দৃষ্টি নিলে কেড়ে
হেমন্তের দখিনা বায় যেন ধানের শীষ দোলে।
বসন্তের কোকিলের আহুতি কুহুতানে
রইতে মোরে দেয়নি কভু নীড়ে,
তাইতো শেষে দিয়েছি তোমার ও তরে
আমার সকল ব্যথার ও অঞ্জলি।