1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :

নতুন পরিচয়ে নুসরাত জাহান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৯২ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ    নুসরাত আসতে চলেছেন ভিন্ন একটি পরিচয়ে। বেসরকারি একটি এফএম চ্যানেলের জন্য নতুন শো ‘ইশক উইথ নুসরাত’ সঞ্চালনা করবেন তিনি। আগামী ১৫ নভেম্বর থেকে ওই চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে শো-টি দেখা যাবে।

ছেলে ঈশান জন্মানোর পরে সর্বসাকুল্যে কয়েক দিন মাত্র বিশ্রামে ছিলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তার পরই ফটোশুট, অনুষ্ঠানের অতিথি হওয়া, সিনেমার শুটিং এবং নতুন ধরনের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন নায়িকা।

এর মাধ্যমে প্রথমবার কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করতে চলেছেন নুসরাত জাহান। নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে রয়েছে ওই শোয়ের ঝলক। সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্রকে। শোয়ের জন্য শুটিং করেছেন বিজেপির তনুশ্রী চক্রবর্তীও।

একই চ্যানেলের জন্য হিন্দিতে শো করেছিলেন বলিউড নায়িকা কারিনা কাপুর। ক্যারিয়ার থেকে মাতৃত্ব, আধুনিক নারীর প্রেম থেকে বিবাহ পরবর্তী সমস্যা- কারিনার শোয়ে উঠে আসতো নানা প্রসঙ্গ। এবার নুসরাত কোন কোন বিষয় দর্শককে উপহার দেন, নজর থাকবে সে দিকেই।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews