1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় হয়েছে ৪৯৮৭ কোটি টাকা: সেতুমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১০৭ বার পঠিত হয়েছে

বঙ্গবন্ধু সেতু থেকে এখন পর্যন্ত টোল আদায় হয়েছে ৪ হাজার ৯৮৭ কোটি ৪৯ লাখ টাকা। আর সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। সেতু নির্মাণ খরচ থেকে বেশি আদায় হয়েছে এক হাজার ২৪১ কোটি ৮৯ লাক টাকা। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, সেতু নির্মাণে উন্নয়ন সহযোগিদের কাছ থেকে নেওয়া ঋণ ২০৩৪ সালে পরিশোধ হবে। বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় হয়েছে তিন হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। অপরদিকে এ পর্যন্ত (ডিসেম্বর ২০১৮) এ সেতু থেকে টোল আদায় রয়েছে চার হাজার ৯৮৭ কোটি ৪৯ লাখ টাকা।

সেতুমন্ত্রী বলেন, টোল আদায়ের অর্থ হতে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সেতু কর্তৃপক্ষের অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের পর সেতু নির্বাহে উন্নয়ন সহযোগী সংস্থাসমুহের ঋণ পরিশোধ করা হয়ে থাকে। তবে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় উন্নয়ন সহযোগী সংস্থাসমুহ হতে গ্রহণ করা ঋণ সেতু হতে আদায় করা টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ করা শেষ হবে।

মন্ত্রী সংসদকে আরও জানান, ১৯৯৭-৯৮ অর্থ বছরে টোল আদায় হয় ৯৯ লাখ টাকা, ৯৮-৯৯ অর্থ বছরে আয় হয়েছে ৬১ কোটি ২৭ লাখ টাকা, ৯৯-২০০০ অর্থ বছরে ৬৬ কোটি ৯৪ লাখ টাকা, ২০০০-০১ অর্থ বছরে ৮২ কোটি ৮৪ লাখ টাকা, ২০০১-০২ অর্থ বছরে ৯৩ কোটি ৫৮ লাখ টাকা, ২০০২-০৩ অর্থ বছরে ১০৮ কোটি ৭২ লাখ টাকা, ২০০৩-০৪ অর্থ বছরে ১৩১ কোটি ৮ লাখ টাকা, ২০০৪-০৫ অর্থ বছরে ১৫২ কোটি টাকা, ২০০৫-০৬ অর্থ বছরে ১৫৭ কোটি ৯৭ লাখ টাকা, ২০০৬-০৭ অর্থ বছরে ১৭৩ কোটি ৭৬ লাখ টাকা, ২০০৭-০৮ অর্থ বছরে ২০১ কোটি ৯৬ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থ বছরে ২১৪ কোটি ৪২ লাখ টাকা, ২০০৯-১০ অর্থ বছরে ২৪২ কোটি ৯৯ লাখ টাকা, ২০১০-১১ অর্থ বছরে ২৬৯ কোটি ১০ লাখ টাকা, ২০১১-১২ অর্থ বছরে ৩০৬ কোটি ২৩ লাখ টাকা, ২০১২-১৩ অর্থ বছরে ৩২৭ কোটি ৯৮ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থ বছরে ৩২৫ কোটি ৩৮ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থ বছরে ৩৫১ কোটি ১৪ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থ বছরে ৪০৪ কোটি ৫২ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থ বছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থ বছরে ৫৪৩ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থ বছরে ২৮৪ কোটি ৮২ লাখ টাকা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews