1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি প্রার্থী সালাউদ্দিনকে দেখতে হাসপাতালে নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯
  • ১০২ বার পঠিত হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুর্বৃত্তদের হামলায় আহত ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদকে দেখতে মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ওই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

এসময় তার সঙ্গে ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে ও হানিফ সর্দারসহ আওয়ামী লীগ ও জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুজন দে জানান, দুই ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন বাবলা এবং এসময় কর্তব্যরত ডাক্তারদের কাছে সালাউদ্দিন আহমেদের চিকিৎসার খোঁজ-খবর নেন। বাবলা সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।

সালাউদ্দিন আহমদের ছেলে তানভীর আহমেদ রবিন হামলাকারীদের গ্রেফতার করার জন্য বাবলাকে অনুরোধ করেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews