বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Newsvob.com.: ওয়ানলাইন ডেস্ক:  নওগাঁ নিয়ামতপুরে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-০৫। রোববার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার নিয়ামতপুর উপজেলার দাদরইল বোর্ড বাজার এলাকায় র্যা বের অভিযানে আটক করা হয়। আটককৃত আবু হাসান (৩৭) উপজেলার হিন্দুরবাউল এলাকার মৃত তোফাজ্জলের ছেলে।

র‌্যাব-৫ কর্মকর্তা মেজর মো. আশরাফুল ইসলাম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম নিয়ামতপুর উপজেলার দাদরইল বোর্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আবু হাসান নামে ঐ অস্ত্র ব্যবসায়ীর কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটকের পর আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *