Nnwsvob.com. অনলাইন ডেস্ক : রাজধানীর বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রাবাহী লঞ্চ ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্বার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদের মধ্যে ১৮ জন পুরুষ,৭ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
উদ্বার অভিযান অব্যাহত রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
আজ সোমবার দুপুর সোয়া ১ টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ-শ্যামবাজার লঞ্চ ঘাটে কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, সকালে মুন্সীগঞ্জের কাঁঠপট্টি এলাকা থেকে ৫০ জন যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে মনিং বার্ড নামের লঞ্জটি ছেড়ে আসে। লঞ্চটি ফরাশগঞ্জ ঘাটে এসে পৌঁছালে পেছন দিক থেকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এসময় লঞ্চটির কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ যাত্রী ডুবে যায়।
এ পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্বার করা সম্ভব হলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।
শিরোনাম :
৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ
মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড
গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার
সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
বুড়িগঙ্গায় লঞ্চডুবি : নারী-শিশুসহ ২৮ জনের লাশ উদ্ধার
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- ১১১ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ















