মমিনুল ইসলাম:চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর দক্ষিণ পাড়ে মতলব দক্ষিণ-দাউদকান্দি সড়ক অবরোধ ও মানববন্ধন করে সিএনজি চালকেরা। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত মতলব দক্ষিণ থেকে মতলব উত্তর এলাকায় যাত্রী নিয়ে আসতে বাধা দেওয়ার প্রতিবাদে মতলব দক্ষিণ এলাকার চালকরা অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধের কারনে মতলব সেতুর দুই পাড়ে আটকা পড়ে ট্রাক, বাস, মাইক্রোবাস, ট্রলি, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকসহ কয়েক শত যানবাহন। ঢাকা থেকে দাউদকান্দি হয়ে মতলব দক্ষিণ ও চাঁদপুর এবং চাঁদপুর থেকে মতলব দক্ষিণ ও মতলব উত্তর হয়ে দাউদকান্দি এবং ঢাকা-চট্টগ্রামের উদ্দেশে ওই সড়কপথে রওনা দেওয়া অনেক যাত্রীকে বিড়ম্বনায় পড়ে। সকাল দশটায় মতলব দক্ষিণের ইউএনও মোঃ শাহিদুল ইসলাম এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল ঘটনাস্থলে যান এবং বিক্ষুব্ধ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিলে আজ বেলা ১১টার পর থেকে মতলব দক্ষিণেরঅটোরিকশাচালকেরা তাঁদের অবরোধ তুলে নেন। ।মতলব দক্ষিণ উপজেলা অটোরিকশাচালক সমিতির সভাপতি শাহপরান মিয়া এবং সাধারণ সম্পাদক মোস্তফা খান অভিযোগ করেন, গত জানুয়ারিতে মতলব সেতুটি চালু করা হয়। এটি চালুর পর থেকে এর ওপর দিয়ে মতলব উত্তর উপজেলা থেকে চালকেরা অটোরিকশা নিয়ে সরাসরি মতলব দক্ষিণ উপজেলায় আসতে পারছেন। কিন্তু মতলব দক্ষিণ উপজেলা থেকে ওই সেতু হয়ে অটোরিকশা নিয়ে চালকেরা সরাসরি মতলব উত্তর এবং দাউদকান্দি যেতে পারছেন না। মতলব সেতুর উত্তর পাড়ে গিয়ে অটোরিকশা বদল করতে হয়।
শিরোনাম :
দ্বিতীয়বার মাস সেরা মুশফিক
মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা
শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ
শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
মতলবে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও মানববন্ধন
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- ১০১ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















