ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

মেয়ের মৃত্যুর পর খবর এলো বাবা বিশ্বকাপ স্কোয়াডে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ১৩৬ বার পঠিত হয়েছে

NEWSVOb Des:পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তবে বিশ্বকাপে যেতে একটা প্রমাণ দেয়ার সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগাতে ইংল্যান্ডে রয়েছেন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। সেখানে হয়তো এমন সংবাদের জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু সেই সংবাদই শুনতে হলো।

নিজের দুই বছর বয়সী কন্যা নূর ফাতেমার মৃত্যুর সংবাদ ইংল্যান্ডে বসেই পেলেন পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলী। কন্যার মৃত্যুর সংবাদের পরই এবার বড় সুসংবাদ পেলেন এই ব্যাটসম্যান। অবশেষে জায়গা পেলেন পাকিস্তানের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে।

রবিবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে পাকিস্তান ৫৪ রানে হেরছে। এতে সিরিজে ৪-০ ব্যবধানে হেরে গেছে দলটি। তবে ২৭ বছর বয়সী আসিফ এই সিরিজে দুটি হাফসেঞ্চুরি করেছেন। মোট ১৬টি আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৪২ রান করা আসিফের রানের গড় ৩১ এর উপরে।

ইংল্যান্ড সিরিজের জন্য দেশ ছাড়ার আগে টুইটারে আসিফ লিখেছিলেন, আমার মেয়ে স্টেজ-৪ ক্যান্সারের সঙ্গে লড়ছে। আমরা তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভিসা ইস্যু করায় আমি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

পাকিস্তানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, আসিফ আলি এবং ওয়াহাব রিয়াজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

মেয়ের মৃত্যুর পর খবর এলো বাবা বিশ্বকাপ স্কোয়াডে

আপডেট এর সময় : ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯