ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সর্বোচ্চ নিরাপত্তা নিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ সফর

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
  • ১৩৬ বার পঠিত হয়েছে

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী ঘটনায় বিরাট ধাক্কা খেয়েছে বিসিবি। এখন থেকে যত উন্নত দেশেই খেলতে যাক বাংলাদেশ, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস না পেলে সেখানে দল পাঠাবেন না,  স্পষ্ট করেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডে কিংবা ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ গুলিতে খেলতে গেলে সব দলই একটু নির্ভার থাকে। এসব দেশে অপরাধের মাত্রা সব সময়ই শূন্যের কোটায়। এ কারণে কঠোর নিরাপত্তাব্যবস্থা তেমন থাকে না বললেই চলে। আজ বাংলাদেশ দলের সঙ্গেও কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তবে এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন উপলব্ধি হয়েছে বিসিবির। এখন থেকে যত উন্নত দেশেই খেলতে যাক বাংলাদেশ, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস না পেলে সেখানে দল পাঠাবেন না, আজ স্পষ্ট করেই জানিয়েছেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি আবারও মনে করিয়ে দিলেন সন্ত্রাসের কোনো সীমানা নেই, মানচিত্র নেই। বিশ্বের যেকোনো জায়গায় এটা ঘটতে পারে। তিনি মনে করেন, যে দেশেই খেলা হোক না কেন, নিরাপত্তাব্যবস্থা নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সবাইকে। দুই মাস পর ইংল্যান্ডে বিশ্বকাপ। এই ঘটনা আইসিসির জন্যও বড় সতর্কবার্তা। বিসিবি সভাপতি মনে করেন, আইসিসির টুর্নামেন্টে সব সময়ই ভালো নিরাপত্তা ব্যবস্থা থাকে। আর ইংল্যান্ডে যেহেতু এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, আইসিসি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাই করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

সর্বোচ্চ নিরাপত্তা নিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ সফর

আপডেট এর সময় : ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯