ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সাংবাদিকতা পেশায় জীবন বীমা অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ: ডিএমপি কমিশনার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ৩৩৫ বার পঠিত হয়েছে

NEWSVOb.com :সাংবাদিক ও পুলিশের কাজের ধরণ এক। এই দুই পেশার লোক জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। কিন্তু দায়িত্ব পালনকালে তাদের কেউ মারা গেলে পরিবারের জন্য তেমন কোন সহায়তা পায় না বিধায় সাংবাদিকতা পেশায় জীবন বীমা অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেছেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম।

আজ ৩০ জুলাই, ২০১৯ বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র্যাব) ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর সাথে গ্রুপ জীবন বীমা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ডিএমপি কমিশনার আরো বলেন, আমি অত্যন্ত আনন্দিত এই ঐতিহাসিক শুভ কাজের সাক্ষী হতে পেরে। শুরুতেই ধন্যবাদ জানাই সানলাইফ ইনসিওরেন্স কোম্পানীকে সুবিধা বঞ্চিত সাংবাদিক ভাইদের পাশে এসে দাঁড়ানোর জন্য। ক্র্যাবকে ধন্যবাদ চমৎকার এই গ্রুপ বীমার উদ্যোগ গ্রহণ করার জন্য।

তিনি আরও বলেন, আমাদের কোন কর্মঘন্টা নেই। চকবাজারে আগুন, এফআর টাওয়ারে আগুন, কোটা আন্দোলনসহ অন্য যেকোন আন্দোলনে পুলিশ, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের লোকদের পাওয়া যায়। এমন কাজ করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় আমাদের অনেক সদস্য মারাও যায়। কিছুদিন আগে যাত্রাবাড়ীতে আমাদের এক ট্রাফিক সদস্য কর্তব্যরত অবস্থায় মারা যায়।

কমিশনার বলেন, হলি আর্টিসানে ভয়াবহ জঙ্গি হামলায় আমাদের দুই পুলিশ কর্মকর্তা জীবন দিয়েছেন। কিশোরগঞ্জের শোলকিয়ায় আমাদের আনসার উল্লাহ ও জহিরুল তাদের জীবন দিয়ে জনগনের নিরাপত্তা দিয়েছেন। দুইটি পেশাতেই ঝুঁকি বেশি এবং পাশাপাশি থেকে কাজ করতে হয়। সাংবাদিকদের সাথে সম্পর্ক সবসময় আমাদের ভাল। এই বীমা  চুক্তি নেয়ার উদ্যোগ অনেক ভাল হয়েছে। আরও আগে এটা করা উচিত ছিল। দেশকে যারা ভালবাসে, সমাজে যারা পরিবর্তনেরর জন্য কাজ করে, তারাই সাংবাদিকতা করতে পারে।

তিনি আরও যোগ করেন, আমাদের কর্মকান্ডে সাংবাদিকরা অনেক সহায়তা করে। সাংবাদিকরা সহযোগিতা করেছে বলেই সবাই এখন হেলমেট পরে ও উল্টোপথে গাড়ি চলে না।

সান লাইফ ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন সোহাগ বলেন, আজ থেকে ২৭২ জন সদস্যকে নিয়ে এই গ্রুপ বীমা কার্যকর হলো । এই চুক্তির মাধ্যমে ২৬টি রোগের চিকিৎসার জন্য এই তহবিল হতে সাহায্য করা হবে। যদি কেউ দুর্ঘটনায় মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে ৪ লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়াও যদি স্বাভাবিকভাবে কেউ মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে ২ লক্ষ টাকা প্রদান করা হবে।

সমাপনী বক্তব্যে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, পুলিশ আর সাংবাদিকের মাঝে কোন পার্থক্য নাই। আমরা যখন সাংবাদিকতায় আসি তখনি জানি যে কি কি করা যায় আর কি কি করা যায় না। আজকের এই গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হলো ক্র্যাবের সদস্যদের কল্যাণের জন্য।

সান লাইফ ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন সোহাগ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র্যাব) সভাপতি আবুল খায়ের গ্রুপ বীমা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

সাংবাদিকতা পেশায় জীবন বীমা অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ: ডিএমপি কমিশনার

আপডেট এর সময় : ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯