1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

১২৬ উপজেলায় ভোট কাল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৬১ বার পঠিত হয়েছে

তৃতীয় ধাপে দেশের ২৫ জেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। এবার মোট ১২৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যদের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে। এ ধাপের নির্বাচনে কয়েকটি উপজেলায় ইভিএম ও ট্যাব ব্যবহার করছে ইসি।

এই ধাপে ৩৩ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩ জন নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪১৪ জন প্রার্থী রয়েছেন।

তৃতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেগুলো হচ্ছে- চাঁপাইনবাগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ; রংপুরের সদর ও মিঠাপুকুর; চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর; মাগুরার সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর; নড়াইলের সদর, কালিয়া ও লোহাগড়া; সাতক্ষীরার সদর, আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, কলারোয়া, তালা ও দেবহাটা; কুষ্টিয়ার সদর, ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, খোকসা ও দৌলতপুর; মেহেরপুরের সদর, মুজিবনগর ও গাংনী; ঝিনাইদহের সদর, শৈলকুপা, হরিণাকুন্ডু ও কালীগঞ্জ।

এছাড়া বরিশালের সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝরা, মুলাদী ও হিজলা; ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া; ভোলার বোরহানউদ্দিন; শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবর্দী ও ঝিনাইগাতি; মাদারীপুরের শিবচর, কালকিনি ও রাজৈর; শরিয়তপুরের সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট; গোপালগঞ্জের সদর, কোটালিপাড়া, টুঙ্গীপাড়া, কাশিয়ানি ও মকসুদপুর; রাজবাড়ীর সদর, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি; মানিকগঞ্জের সদর, দৌলতপুর, ঘিওর, শিবালয়, সিংগাইর, হরিরামপুর ও সাটুরিয়া; গাজীপুরের কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর ও কালিগঞ্জ; নরসিংদীর সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা; কিশোরগঞ্জের সদর, হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া, তাড়াইল, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব; চাঁদপুরের সদর, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ ও শাহরাস্তি; লক্ষ্মীপুরের সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি; চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, ও বাঁশখালী; কক্সবাজারের সদর, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফ।

জানা যায়, সংশ্লিষ্ট এলাকা হওয়ায় পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণকে সামনে রেখে রোহিঙ্গাদের ২৩-২৫ মার্চ ক্যাম্পের বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোহিঙ্গাদের ভোটের কাজে ব্যবহার এবং তাদের দিয়ে বিশৃঙ্খলা রোধে এ নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে এ সময় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্য সেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews