ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগুনের দর্শনার্থীদের ওপর বিরক্ত মিরাজ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • ১২৪ বার পঠিত হয়েছে

তাওহীদ সিদ্দীকি : আবারও রাজধানীতে অগ্নিকাণ্ড। বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত নিহত হয়েছেন সাতজন। হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই অগ্নিকাণ্ডে সবার মতো উদ্বিগ্ন বাংলাদেশ দলের খেলোয়াড়েরাও।

ঢাকায় কিছু ঘটলেই মুহূর্তে জমে যায় মানুষ। অগ্নিকাণ্ডেও ব্যতিক্রম নয়। আজ যেমন আগুন লাগার সঙ্গে সঙ্গে এফআর টাওয়ারের আশপাশে শতসহস্র মানুষের ভিড়। জনতার এই ভিড় অগ্নিনির্বাপণে কত বড় বাধা, সেটি আগুন নিয়ন্ত্রণে যুক্ত মানুষেরাই জানেন। উৎসুক মানুষের কাণ্ড নিয়ে ভীষণ বিরক্ত প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দলের এ অলরাউন্ডার উদ্বেগ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘নিমতলী, রানা প্লাজা, চকবাজারের পর আরও একটা বড় দুর্ঘটনা বনানীর এফআর ভবনে।
ভবনের নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিক সময়ে। দূর থেকে পানি দিতে হয়েছে। একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে। ভেতরের মানুষগুলো বাঁচার আকুতি জানাচ্ছেন। কেউ কেউ লাফ দেওয়ার চেষ্টা করছেন ৯-১০-১১ তলা থেকে।

মিরাজ সাধুবাদ জানিয়েছেন তাঁদের, যাঁরা জরুরি পথ তৈরি করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে মানবতার হাত আরও প্রসারিত হবে, এটিই তাঁর প্রত্যাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

আগুনের দর্শনার্থীদের ওপর বিরক্ত মিরাজ

আপডেট এর সময় : ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯