ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

আমাদের আলোর পথের যাত্রা কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • ১৩৭ বার পঠিত হয়েছে

Newsbov. com : অনলান  ডেস্ক   প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, বাঙালির আঁধার ভেদী আলোর পথের যাত্রা কেউ থামাতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সময় ছিল ’৭৫ এর ১৫ আগষ্টের পর বাংলাদেশ সত্যই অন্ধকারে নিমজ্জিত ছিল। কিন্তু সেই অন্ধকার ভেদ করে এখন দেশ আলোর পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ এগিয়ে যাবে এবং কেউ এই এগিয়ে যাওয়াকে থামাতে পারবে না।’
প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বাশার মাইজভান্ডারির এক সম্পূরক প্রশ্নের উত্তরে একথা বলেন।
ড. শিরীন শারমীন চৌধুরী এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে আদর্শ এবং চেতনা নিয়ে জাতির পিতা এই দেশ স্বাধীন করেছিলেন সেই আদর্শ এবং চেতনা অর্জনের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।’
বিএনপি’র দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, যারা জাতির পিতার খুনীদের বিচারের পথ রুদ্ধ করে বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে। যুদ্ধাপরাধী হিসেবে যাদের চলমান বিচার বন্ধ করে তারা (বিএনপি) তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে মন্ত্রী- প্রধানমন্ত্রীর পদ দিয়েছিল বা ৭ খুনের আসামীকে জেল থেকে মুক্তি দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল- সেসব স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়না।
তিনি বলেন, ’৭৫’র পর ২১টি বছর জাতির পিতার নাম ও নিশানা ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। ৭ মার্চের ভাষণ, জয়বাংলা শ্লোগান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই বাংলার মাটিতে।
প্রধানমন্ত্রী বলেন, সত্যকে কখনো মিথ্যা দিয়ে চেপে রাখা যায়না, মুছে ফেলা যায় না। সেটা আজকে প্রমাণিত হয়েছে। আর প্রমাণিত সত্য বলেই ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিলে স্থান করে নিয়েছে।
তিনি বলেন, ‘আড়াই হাজার বছরের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করা শ্রেষ্ঠ ভাষণ গুলোর মধ্যে স্থান করে নিয়েছে এই ভাষণ।’
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ে জাতির পিতার অবদানকে এক সময় ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। আজকে সেই ইতিহাস উদ্ভাসিত হয়েছে। আজকে ইউনেস্কোর মাধ্যমে জাতিসংঘ ভূক্ত সকল দেশ জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করবে।
তিনি বলেন, ‘এর থেকে বড় সত্য আর কি আছে। কাজেই কে মানলো, কি মানলো না,কে কি বললো- সেজন্য বাঙালি জাতি বসে থাকেনি।’
‘জাতির পিতা যে বলেছিলেন- সাত কোটি মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবা না। তাই মানুষের সংখ্যা ১৬ কোটি হলেও বাঙালি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের আর কেউ দাবিয়ে রাখতে পারবে না’, বলেন তিনি।

১৫ জানুয়ারি, ২০২০ (বাসস):

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

আমাদের আলোর পথের যাত্রা কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০