ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

কভিডে আক্রান্ত ওয়াসফিয়া নাজরীন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ১৩৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : কভিডে আক্রান্ত হয়েছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। আজ শনিবার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
ওয়াসফিয়া তার ফেসবুক পোস্টে জানান, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।ওয়াসফিয়া পোস্টে আরো জানান, কভিড সংক্রমণ ঘটলে আতঙ্ক বাদ দিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। লস অ্যাঞ্জেলসে আমি কোয়ারেন্টিনে আছি। অত্যন্ত কঠোর পদক্ষেপ এবং আমার শ্বাসপ্রশ্বাসের ওপর নজর রাখছি। আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। প্রতিটি দিনই সংগ্রামের। কয়েক পা হাঁটাও আমার জন্য কষ্টকর।
তিনি জানান, মূলত কভিড নিয়ে কুসংস্কার, ভুল ধারণা ও বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভুয়া তথ্য ছড়াচ্ছে, তা ঠেকানোর আশায় তিনি এ পোস্ট দিয়েছেন। তিনি মাতৃভূমি বাংলাদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে বাংলাদেশে কভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। মৃত্যুও বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

কভিডে আক্রান্ত ওয়াসফিয়া নাজরীন

আপডেট এর সময় : ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০