ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

করোনায় একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪৪

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৩৮২ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের মধ্যে সর্বাধিক ২৬৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা যান ২৪১ জন। সবমিলিয়ে দেশে এ পর্যন্ত ২১ হাজার ৯০২ জনের প্রাণ কেড়েছে করোনা। একদিনে আরও শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৮১৭ জন জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪। সরকারি হিসাবে একদিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৭৮৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।  সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের উপদেষ্টা ড. মুশতাক হোসেন গণমাধ্যমকে বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণের মাত্রা অন্য যে কোনো ধরনের চেয়ে কয়েকগুণ বেশি। সীমান্তবর্তী এলাকার গ্রামগঞ্জে এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। দেশের সব অঞ্চলের প্রায় প্রত্যেক বাড়িতে কেউ না কেউ জ্বর-কাশি ও ঠান্ডায় আক্রান্ত। গ্রামগঞ্জে নারীদের করোনা উপসর্গ দেখা দিলেও তারা পরীক্ষা করাচ্ছেন না। পরিস্থিতি যখন জটিল হয়ে পড়ে তখন তাড়াহুড়া করে হাসপাতালে যান। কিন্তু শেষ মুহূর্তে হাসপাতালমুখী হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না। ফলে সাম্প্রতিক সময়ে নারী মৃত্যু বেড়ে গেছে।  সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ৪৬ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫৮ লাখ ৯৩ হাজার ২৬৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২১ লাখ ২ হাজার ৪১২টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

করোনায় একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪৪

আপডেট এর সময় : ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১