ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার প্যারোলের কথা বলা ক্ষমতাসীনদের দুরভিসন্ধি: রিজভী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ৬৩ বার পঠিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা দেশনেত্রী খালেদা জিয়ার প্যারোল নিয়ে অস্থির। তিনি তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবেন, তা হলে ক্ষমতাসীনদের এই প্যারোলের কথা বলাটা তো দুরভিসন্ধিমূলক।

তিনি বলেন, সরকারের আচরণে স্পষ্ট হয়েছে, জনগণের নেত্রীকে জনগণ ও রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য তার জীবন পণবন্দি করেছে। এখন তার জীবন হুমকির মুখে ঠেলে দিয়ে প্যারোলের কথা বলছেন।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের গভীর ষড়যন্ত্র এবং কুমতলব এখন পরিষ্কার। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের মানুষ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায়। প্যারোলের প্রশ্ন কেন আসছে? তিনি তো নির্দোষ।

‘দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকার সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় তাকে জোর করে বিনাচিকিৎসায় তিলে তিলে হত্যার জন্য জেলেবন্দি করে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, যে টাকার কথা বলা হচ্ছে, সেই টাকার বিষয়ে কোথাও তার কোনো স্বাক্ষর নেই, সেই টাকা এখনও ব্যাংকে জমা আছে। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত অবিরাম মিথ্যায় ভাঙা ঢোল বাজিয়েই যাচ্ছেন- খালেদা জিয়া নাকি এতিমের টাকা মেরে খেয়েছেন। এতিমের টাকা মেরে খেলে ব্যাংকে সেই টাকা, যা এখন সুদে-আসলে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তা হলে খালেদা জিয়া সেই টাকা কোথায় সরালেন? এটার উত্তর কী দেবেন প্রধানমন্ত্রী।

বিএনপির এ নেতা আরও বলেন, ষড়যন্ত্র ও মিথ্যা কথা বাদ দিয়ে গুরুতর অসুস্থ দেশনেত্রীকে মুক্তি দিন। প্যারোলের কথা বলে কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না। কারণ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্দোষ খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে জনগণই রাজপথে নেমে এসে তার মুক্তি আদায় করে নেবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

খালেদা জিয়ার প্যারোলের কথা বলা ক্ষমতাসীনদের দুরভিসন্ধি: রিজভী

আপডেট এর সময় : ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯