1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী

চাঁপাই সীমন্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ১০০ বার পঠিত হয়েছে

 NEWSVOb Des: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে রোববার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে টিপু (২০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ায় যাতে কোনো আইনি জটিলতায় পড়তে না হয় এ জন্য ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে লাশ দাফন করে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ওই পরিবারের লোকজন।

নিহত টিপু শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর-পাঁকা এলাকার বিশ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে টিপুসহ বেশ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যায়।

রোববার দিবাগত রাত ১২টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে টিপু ঘটনাস্থলেই মারা যান।

এ সময় অন্য রাখালরা টিপুর লাশ নিয়ে বাংলাদেশে চলে আসেন। ভোররাতে তড়িঘড়ি করে তার লাশ স্বজনরা দাফন করে ফেলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এরপর থেকেই টিপুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য দুরুল হক জানান, বিএসএফের গুলিতে টিপু নামে একজন মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে, এ ব্যাপারে বিস্তারিত তিনি জানেন না বলে জানান।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ভারতের জঙ্গিপুরে বিএসএফর গুলিতে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন বলে তিনি শুনেছেন।

খবর পেয়ে সোমবার সকালে তিনি ওয়াহেদপুর সীমান্ত এলাকায় যান। কিন্তু যে ব্যক্তির মারা যাওয়ার খবর প্রচার হয়েছে তার বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তাই ওই ঘটনায় কেউ মারা গেছে কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews