1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন, আহত ৩

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ :   মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেস্বরী সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন। স্থানীয়রা এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠায়। সিরাজদিখান ফায়ার সার্ভিস ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলাম পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে আমাদের দুইটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি ।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews