নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তরর্জাতিক ডেস্ক: কেউ খোঁজেন মানসিক শান্তি, কেউ আবার বিপদ-আপদ থেকে মুক্তির আশায় ছুটে যান কথিত সিদ্ধপুরুষ, সাধুবাবা কিংবা ধর্মীয় গুরুর কাছে। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত জীবনের নানা সংকটে পড়লে তাঁদের শরণাপন্ন হওয়ার ঘটনা নতুন নয়। ভক্তদের বিশ্বাস আর আস্থাকে পুঁজি করে অনেক সাধুবাবা জনপ্রিয়তাও অর্জন করেন। তবে এই পরিচয়ের আড়ালে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও কম নয়।
বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে কথিত ভণ্ড সাধুদের নানা কর্মকাণ্ড মাঝেমধ্যেই আলোচনার জন্ম দেয়। এবার তেমনই এক সাধুর ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনদের একাংশ তাকে আখ্যা দিয়েছেন—‘লিপ কিস বাবা’।
কিন্তু কেন এমন নাম? ওই সাধুর বিরুদ্ধে অভিযোগই বা কী?
সম্প্রতি ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের এবং কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। নেটিজেনদের একাংশের দাবি, মুখ কাপড় দিয়ে আড়াল করার সুযোগ নিয়ে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। যদিও ভিডিওর দৃশ্য থেকে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে অভিযোগকে ঘিরে প্রশ্ন উঠেছে—আশীর্বাদের নামে কেন নারী ভক্তদের মুখ কাপড় দিয়ে ঢেকে এমনভাবে দীর্ঘ সময় ধরে রাখা হচ্ছে? পুরুষ ভক্তদের ক্ষেত্রে কি একই ধরনের আচরণ করা হয়?
ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। কেউ কেউ আবার এমন আচরণকে ধর্মীয় বিশ্বাস ও ভক্তদের সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ‘লিপ কিস বাবা’ নামটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে ভাইরাল ভিডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমের অভিযোগের ভিত্তিতে কাউকে চূড়ান্তভাবে অভিযুক্ত করার আগে ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানা জরুরি।
ভিডিওটি ঘিরে বিতর্ক যতই বাড়ছে, ততই সামনে আসছে একটি প্রশ্ন—ভক্তদের বিশ্বাসের আড়ালে আসলে কী ঘটছিল?

দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স
প্রতিনিধির নাম : 



















