মমিনুল ইসলাম:সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সহযোগিতায় মতলব উত্তরে সততা সংঘের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,দুদক কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক এইচ.এম আকতারুজ্জামান,দূর্নীতি প্রতিরোধ কমিটি চাঁদপুর জেলার মভাপতি ড.কাজী হাশেম।
সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় বক্তৃতা করেন দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ,নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান জানান, উপজেলার ৩৯ টি হাইস্কুল মাদ্রাসায় সততা সংঘের জন্য ২ হাজার ২০০ টাকা করে অনুদান দেয়া হয়েছে। এতে ৮৫ হাজার ৮০০ টাকা অনুদান দেয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শামসুজ্জামান ডলার জানান,মতলব উত্তর উপজেলার প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্ময়ে সততা সংঘ রয়েছে সেই সততা সংঘের মাধ্যমে এই অর্থ খরচ করা হবে। এই অর্থ বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিছন্নতা করার কাজে এই টাকা খরচ করা হবে।
শিরোনাম :
দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া
৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ
মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড
গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
মতলব উত্তরে সততা সংঘের জন্য ৮৬ হাজার টাকা অনুদান
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- ১১৫ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ






















