মিরপুরে বোমা তৈরির সরঞ্জামসহ দুই ভাই আটক

জে রশিদ  :   রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা হতে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই নাশকতাকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আটককৃতদের নাম-রেজওয়ানুল ইসলাম ও মাহমুদুল ইসলাম। তারা আপন দুই ভাই।

আটককৃতদের হেফাজত থেকে- ১টি রেডমি নোট ৯ মোবাইল ফোন, দুই বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, ২টা রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ ও চিমটাসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর শাহ আলী এলাকায় একটি  বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *