ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

আন্দোলনের মুখে পদত্যাগের ইঙ্গিত দিলেন মমতা!

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪১২ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ , আন্তর্জাতিক ডেস্কঃ   কলকাতার আরজি কর কাণ্ড ঘিরে গেল কয়েকদিন ধরেই উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। এমন পরিস্থিতির মধ্যেই এবার ‘পদত্যাগ’ করার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চিকিৎসকদের (আন্দেলনরত) সঙ্গে সমস্যার মধ্যেই ‘পদত্যাগ করতে রাজি’ বলে মন্তব্য করেছেন মমতা।

খবরে বলা হয়েছে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় বসেন জুনিয়র চিকিৎসকেরা।

এরপর গত দু’দিন তাদের সঙ্গে দুইবার বৈঠকে বসতে চেয়েও পারেননি মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবার তৃতীয়বারের জন্যও বৈঠক ভেস্তে গেছে। চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাঘরে দু’ঘণ্টার বেশি সময় বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠক হল না।

এরপর এক সাংবাদিক বৈঠক করে মমতা জানালেন, তিনি পদত্যাগ করতে রাজি আছেন। কিন্তু কেউ কেউ বিচার চান না। চান ক্ষমতার চেয়ার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রথম থেকেই চিকিৎসকদের দু’টি প্রধান শর্ত ছিল। এক. বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। দুই. ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করবেন তারা। তবে এই দুই শর্তেই আপত্তি জানায় মমতার সরকার।

বৈঠক ভেস্তে যাওয়ার পর মমতা বলেন, ‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম।’

‘আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

আন্দোলনের মুখে পদত্যাগের ইঙ্গিত দিলেন মমতা!

আপডেট এর সময় : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪