মীনায় রাত কাটালেন ভাগ্যবান হাজার মানুষ, আগামীকাল পবিত্র হজ

  Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) পবিত্র হজ। এরইমধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে, হজের আনুষ্ঠানিকতা। মিনায় অবস্থান করছেন এক হাজার হাজি। আজ বুধবার (২৯ জুলাই) সারাদিন সেখানে ইবাদত বন্দেগিতে পার করবেন তারা।

আগামীকাল সূর্যোদয়ের পরপরই আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। হজের খুতবা শোনার পাশাপাশি জোহর ও আছরের নামাজ এক সাথে আদায় করবেন।

সূর্যাস্তের সাথে সাথেই রওয়ানা দেবেন মুজদালিফার দিকে। সেখানে গিয়ে মাগরিব ও এশার নামাজ একই সাথে আদায় করবেন। রাত কাটাবেন খোলা আকাশের নিচে।

করোনার কারণে এবার বিশেষভাবে হচ্ছে হজের আয়োজন। আরাফা ও মুজদালিফায় প্রতি ৫০ মিটারে অবস্থান করতে পারবেন, সর্বোচ্চ ১০ জন হাজি।

এছাড়া একসাথে ৫০ জনের বেশি হাজি, পাথর নিক্ষেপ করতে পারবেন না, শয়তানকে। করোনা মহামারির কারণে এ বছর মাত্র এক হাজার মুসলমান, হজে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *