ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রকে ভাঙনের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প: ইরান

Newsvob.comআন্তর্জাতিক ডেস্কঃ   ইরান বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নানা কার্যকলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ার বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। দেশটির বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা সিয়াটেল শহরের একাংশ দখল করে সেখানে স্বায়ত্বশাসন ঘোষণা করার পর এই বিবৃতি দিলো তেহরান সরকার।

সম্প্রতি মিনিয়াপোলিসে কৃষ্ণাজ্ঞ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জের ধরে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী আন্দোলন এখনো চলছে। বৃহস্পতিবার আন্দোলনকারীরা ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরের ছ’টি ব্লক মিলিয়ে বিস্তীর্ণ অঞ্চলকে ‘স্বশাসিত’বলে ঘোষণা করেছে। আন্দোলনকারীরা সিয়াটেলের পুলিশ এবং আদালত উঠিয়ে দেয়ারও দাবি জানিয়েছেন।

সিয়াটেলের যে অঞ্চলটি আন্দোলনকারীরা দখল করে নিয়েছেন সেই অঞ্চলের নামকরণ করা হয়েছে ‘ক্যাপিটাল হিল অটোনমাস জোন’ বা ক্যাপিটাল হিল স্বশাসিত অঞ্চল।

এ সম্পর্কে ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কেন একথা বিশ্বাস করতে চান না যে, এটি বর্ণবাদবিরোধী আন্দোলনের চেয়ে অনেক বেশি দূর গড়িয়ে যাওয়া একটি আন্দোলন?’

যুক্তরাষ্ট্রের সমাজব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে উল্লেখ করে রেজায়ি বলেন, ট্রাম্পের আচরণ ও কার্যকলাপ দেশটিকে টুকরো টুকরো হয়ে যাওয়ার বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

যুক্তরাষ্ট্রকে ভাঙনের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প: ইরান

আপডেট এর সময় : ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০