ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • ১৪৩ বার পঠিত হয়েছে

সিডনিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে মাত্র ৩৪ রানে হারিয়েছে স্বাগতিকরা। এতে করে অ্যারন ফিঞ্চের দলটি ১-০ তে লিড নিলো অ্যারন ফিঞ্চের দলটি। সিরিজে পিছিয়ে থেকে দ্বিতীয় ওয়ানডেতে নামতে হবে বিরাট কোহলির দলকে।

আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২৮৮ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটের বিনিময়ে ভারতের ইনিংস থামে ২৫৪ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ক্যারি ব্যক্তিগত ২৪ ও ফিঞ্চ ৬ রানে বিদায় নিলেও যথাক্রমে ৫৯ রান ও ৫৪ রানের ইনিংস খেলেন উসমান খাজা ও শন মার্শ। পিটার হ্যান্ডসকম্ব ৬১ বলে করেন ৭৩ রান। চতুর্থ ও পঞ্চম উইকেটে ক্রিজে আসা মার্কাশ স্টইনিস ৪৭ আর গ্লেন ম্যাক্সওয়েল ১১ রান করে অপরাজিত থাকেন।

ভারতের পেসার ভুবনেশ্বর কুমার দুটি, কুলদীপ যাদব দুটি করে উইকেট পান। রবীন্দ্র জাদেজা পান একটি উইকেট।

১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

জবাবে ২৮৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা করেন ইনিংস সর্বোচ্চ ১৩৩ রান। ওয়ানডে ফরম্যাটে এটি রোহিতের ২১তম সেঞ্চুরি। আরেক ওপেনার শিখর ধাওয়ান ০, অধিনায়ক বিরাট কোহলি ৩, আম্বাতি রাইডু ০ এবং দিনেশ কার্তিক ১২ রান করে সাজঘরে ফিরেন।

মহেন্দ্র সিং ধোনি করেন ৫১ রান। এর মধ্য দিয়েই ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারি রানের ক্লাবে নাম লেখান ধোনি। ভারতীয় দলের সাবেক অধিনায়ক ওয়ানডে ক্রিকেটের ১২তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করেন। তার আগে ভারতের শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় আর বিরাট কোহলি ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন। রবীন্দ্র জাদেজা ৮, কুলদীপ যাদব ৩, মোহাম্মদ শামি ১ রান করে বিদায় নেন। ভুবনেশ্বর কুমার ২৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারতের ইনিংস থেমে যায় ২৫৪ রানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আপডেট এর সময় : ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯