ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস: এবার কোভিড-১৯ আক্রান্ত হলো একটি বাঘ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
  • ১০১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে চার বছরের একটি বাঘিনীর করোনাভাইরাস ধরা পড়েছে। এটি একটি মালায়ান বাঘিনী।

বাঘিনীর নাম নাদিয়া। এর সাথে আরো ছয়টি বাঘের এই সংক্রমণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্কের ব্রোঙ্কস চিড়িয়াখানায় থাকে বাঘিনীটি।  চিড়িয়াখানার একজন কর্মীর মাধ্যমেই বাঘিনীর মধ্যে করোনাভাইরাসের জীবানু ছড়ায়।

গত মাস থেকেই উপসর্গ দেখা যেতে শুরু করে বাঘিনীর মধ্যে।

শুষ্ক কাশি দেখা যায় যার আগে সেই কর্মীর সরাসরি সংস্পর্শে এসেছিল বাঘিনীটি।

চিড়িয়াখানার প্রধান পশু চিকিৎসক পল ক্যালে বলেন, “এই প্রথম আমরা পুরো বিশ্বে এমন একটি ঘটনার প্রমান পাই যেখানে একজন ব্যক্তির দ্বারা একটি পশুর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ হয় এবং পশুটি এখন আসলেই অসুস্থ।”

চিকিৎসকরা এই সংক্রমণের সকল আলামত ও দৃষ্টান্ত অন্য সব চিড়িয়াখানা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে শেয়ার করছে যাতে অন্যরা সতর্ক হতে পারে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, যে বাঘিনী অসুস্থ তার জন্য আলাদা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ও চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা এর দ্বারা যেসব তথ্য ও ধারণা পাবো সেটা ছড়িয়ে দেবো যাতে করে নোভেল করোনাভাইরাস সম্পর্কে বিশ্বও জানতে পারে যে এর আচরণ কিরুপ।

বাঘিনী নাদিয়া, তার বোন আজুল এবং আরো দুটি আমুর প্রজাতির বাঘের করোনাভাইরাসের উপসর্গ দেখা গেছে। বাঘগুলোর সাথে তিনটি আফ্রিকান সিংহেরও করোনাভাইরাস উপসর্গ দেখা গেছে। বাঘ ও সিংহ সবগুলোরই খাবারের স্বাদে একটা অসামঞ্জস্য দেখা গেছে।

এছাড়া বাকিরা পশুচিকিৎসকদের অধীনে আছে এবং তুলনামূলক ভালো আছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে তারা ঠিক জানে না একটি পশুর দেহে কীভাবে এই ভাইরাসটি কাজ করে। সংক্রমণের ফলে একেক প্রাণি একেকভাবে সাড়া দিতে পারে। সব প্রাণিকেই পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এই চিড়িয়াখানায় বাঘ বা সিংহ প্রজাতির আরো যেসব প্রাণি আছে তারা স্বাভাবিক অবস্থাতেই আছে। এদের মধ্যে কোনো উপসর্গও নেই।

১৬ই মার্চ থেকে যুক্তরাষ্ট্রে সকল চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

করোনাভাইরাস: এবার কোভিড-১৯ আক্রান্ত হলো একটি বাঘ

আপডেট এর সময় : ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০