ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে ৭২ জনের মৃত্যু

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
  • ১১৫ বার পঠিত হয়েছে

Newsvob.com আন্তর্জাতিক ডেস্কঃ   : ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় ১৫ জন, উত্তর ২৪ পরগনায় ১৭ জন ও হাওড়ায় ৭ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের বাকি জেলাগুলো থেকেও মৃত্যুর খবর এসেছে।

ঝড়ে নিহতদের পরিবারকে আড়াই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আম্পানের কারণে ৭২ জনকে আমরা হারিয়েছি। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালা ধ্বংস হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। নিম্নাঞ্চলে বন্যা লেগে বিধ্বস্ত হয়ে গেছে। কর্তৃপক্ষ ত্রাণ তৎপরতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের মধ্যেও।’

মুখ্যমন্ত্রী বলেন, আম্পানে ক্ষয়ক্ষতির মাত্রা করোনাভাইরাসের চেয়েও বেশি।

তিনি জানান, ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে প্রায় ১ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা দুটো প্রায় ধ্বংস হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই।

মমতা বন্দপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, এসে দেখে যান কী পরিস্থিতি।’

ভারতের সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৭৮টি গাছ উপড়ে পড়ার খবর এসেছে। ঘরবাড়ি ভেঙেছে ৯টি। কলকাতায় অধিকাংশ রাস্তাতেই গাছ পড়ে রয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত ট্রাফিক সিগন্যালও। শহর স্বাভাবিক হতে সময় লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে ৭২ জনের মৃত্যু

আপডেট এর সময় : ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০