ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ড-ভিয়েতনাম পারলে আমরা কেন পারব না, প্রশ্ন কাদেরের

Nnwsvob.com.অনলাইন  ডেস্ক :   নিউজিল্যান্ড-ভিয়েতনাম করোনামুক্ত হতে পারলে আমরা কেন পারব না, এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি এ প্রশ্ন রাখেন।

মন্ত্রী বলেন, সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ। একদিকে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা। অপরদিকে করোনাজনিত অসহায় দরিদ্র মানুষের সুরক্ষা। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই চ্যালেঞ্জ উত্তরণে শেখ হাসিনা সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টায় জনগণের আস্থা রয়েছে। শুধু মিথ্যাচার করছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই কর্মসূচি, তা হচ্ছে অভিন্ন শত্রু করোনা মোকাবেলা করা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে আমরা কেন পারব না? সবার সম্মিলিত চেষ্টায় আমরাও পারব এবং সফল হব, ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এ সব গুজব ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। সংকটের সুদক্ষ ও সফল নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

নিউজিল্যান্ড-ভিয়েতনাম পারলে আমরা কেন পারব না, প্রশ্ন কাদেরের

আপডেট এর সময় : ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০