ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

খুলনার অধিনায়ক হলেন মাহমুদউল্লাহ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ৪৪৪ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :  সাকিব ও মাহমুদউল্লাহ একই দলে, জেমকন খুলনা। আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে কে হবেন এই দলের অধিনায়ক, তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। তবে সব ধোঁয়াশা দূর হয়েছে মঙ্গলবার। সাকিব নয়, জেমকন খুলনার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদই।

কিছুদিন ধরেই করোনা আক্রান্ত ছিলেন মাহমুদউল্লাহ। গত সোমবার করোনা টেস্টে তার ফল আসে নেগেটিভ। ফলে মাঠে ফিরতে এখন বেশ উদগ্রীব তারকা অলরাউন্ডার। অধিনায়ক হিসাবে জেমকন খুলনার মুখ উজ্জ্বল করতে চান তিনি।

জেমকন স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম জানান, ‘জেমকন খুলনা আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশ নিচ্ছে, এতে বেশ খুশি আমরা। আমরা বেশ রোমাঞ্চিত, কারণ সাকিব ও মাহমুদউল্লাহ দুজনেই আছেন আমাদের দলে। মাহমুদউল্লাহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-২০ক্যাপ্টেন। তিনিই জেমকন খুলনার অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনি আগেও খুলনার হয়ে তিনবার দলকে নেতৃত্ব দিয়েছেন। আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যেই খেলব এই টুর্নামেন্টে।’

খুলনায় ফিরে আসতে পেরে খুশি মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। আমি মাঠে ফিরতে উদগ্রীহ হয়ে আছি। আমি ধন্যবাদ দিতে চাই কাজী ইনাম আহমেদকে, যিনি আমার উপর আস্থা রেখেছেন আবারো আমাকে অধিনায়ক করে। আমি এর আগে তিন আসর খেলেছি এই দলের হয়ে। আবার ঘরে ফিরতে পেরে বেশ রোমাঞ্চিত আমি।’

জেকমন খুলনার স্কোয়াড নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘দলের কথা বলতে গেলে, দারুণ ভারসাম্যপূর্ণ একটা দল হয়েছে আমাদের। পেস বোলিংয়ে আক্রমণভাগ দারুণ। যেখানে আছেন শফিউল ইসলাম, আল আমিন, তরুণ হাসান মাহমুদ। সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের বোলিং বৈচিত্র্য আনবে আক্রমণে। আমরা সবাই টিম হিসেবে খেলতে পারলে জার্নিটা ভালোই হবে।’

দলের ব্যাটিং প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘অভিজ্ঞদের দিয়েই বলতে গেলে ব্যাটিং লাইনআপ। আছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব, জহুরুল ইসলাম এবং আমি। মাঝে আছেন আরিফুল হক ও শুভাগত হোম। সব মিলিয়ে এই দল নিয়ে আমি বেশ খুশি। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই করোনা কালেও দারুণ একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এই টুর্নামেন্ট আমাদের ক্রিকেটারদের জন্য অনেক সুখকর।’

আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-২০ কাপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জেমকন খুলনা। যেখানে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

খুলনার অধিনায়ক হলেন মাহমুদউল্লাহ

আপডেট এর সময় : ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০