ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

আমার গেন্ডারিয়া — মানিক চন্দ্র দে

Newsvob.com.: বিনোদন ডেস্ক : তেতলা লাল দালানটিকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা।

সেই দালানের ভেতর সাধনারত কিছু

ঋষিতুল্য অসাধারণ শিক্ষকের হাত ধরে

কলম চালাতে – শক্ত হয়ে দাঁড়াতে শেখা ;

সেখানে প্রাণের বন্ধু মিলে, নাওয়া খাওয়া সব ভুলে

হাতের সাথে হাত, হৃদয়ের সাথে হৃদয়ের উষ্ণ বন্ধনে ভেসে বেড়ানো ,

আমি গেন্ডারিয়া হাই স্কুলের কথা বলছি।

কখনও কখনও রেললাইনে কান পেতে থাকা, অপু দুর্গার মত,

অথবা রেলের দু’ লাইনে দুজনে হাত ধরে হাঁটার সময় অকস্মাৎ রেলের আওয়াজে ছিটকে দুদিকে পড়া!

রেললাইনে চার বন্ধু মিলে বসে বাদাম ধ্বংশের প্রতিযোগিতা-

বড় থেকে ছোট, আরও ছোট -ছোট -ছোট!

একসময় নিজের অজান্তেই পঁচা বাদাম মুখে পুরে

থু থু করে ফেলা। হরিষে বিষাদ, — হঠাৎ!

হ্যাঁ, আমি আমার গেন্ডারিয়া রেল স্টেশনের কথা বলছি।

সীমান্ত খেলাঘর অথবা পূর্বাসা গ্রন্হাগার থেকে বই নিয়ে

পড়তে পড়তে হেঁটে হেঁটে বাসায় ফেরা।

সাইকেল রিকশার টুংটাং রোমান্টিক ধ্বনি,

মাঝে মাঝে একটি কি দুটি মোটরগাড়ীর হর্ণ!

সুধীর স্যারের বাড়ির আমগাছ থেকে লুকিয়ে আম পেড়ে , ফুল চুরি করে অতি সন্তর্পণে হাওয়ায় মিশে যাওয়া!

কিম্বা চুন্নু ভাইদের বেল গাছের পাকা পাকা বেলে ঢিল!

হ্যাঁ এই তো, এই তো আমার ফুলে ফলে ঢাকা গেন্ডারিয়া! আমি তার কথা বলছি।

শীতের শাক্রাইনের বিকেলে ঘুড্ডি ধরা,

অথবা নাটাই হাতে ‘বাকাট্টা লোট’ বলে চেঁচিয়ে ওঠা,

চৈত্র সংক্রান্তি আর নববর্ষে ধূপখোলা মাঠের মেলায়

কখন যাবো, কখন যাবো, অনুক্ষণ সেই আকুতি!

কিনবো কাঁচা আমকাটার ছুড়ি, বাঁশি, বেলুন, মুরলি, মুরকি, টমটম গাড়ি, আরও কত কি!

হ্যঁ উৎসবে, পার্বনের আমার গেন্ডারিয়ার কথা বলছি।

আমি পুরনো ঢাকায় , আমার বেড়ে ওঠার গেন্ডারিয়ার

কথা বলছি।

আমি জেগে ওঠার গেন্ডারিয়ার কথা বলছি;

আমি বিকশিত হওয়ার গেন্ডারিয়ার কথা বলছি ;

আমি আমার প্রাণের গেন্ডারিয়ার কথা বলছি।

যে গেন্ডারিয়া এখন অনেকটাই মৃত

ইট,কাঠ, আর মানুষ, গাড়ির বিষাক্ত নিঃশ্বাসে,

ময়লা, ধূলা, ধূঁয়া আর পুঁতিগন্ধময় বাতাসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

আমার গেন্ডারিয়া — মানিক চন্দ্র দে

আপডেট এর সময় : ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১