ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

Newsvob.com.: অনলাইন :   রাজধানীর এলিফ্যান্ট রোডের সায়েন্সল্যাবে একটি বাণিজ্যিক ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে শিরিন ম্যানশন নামে ওই ভবনের তিনতলার দেয়াল আংশিক ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৮ জনের আহত হওয়ার খবর জানা গেছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এ ছাড়াও আহত হয়ে অন্তত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীনরা হলেন- জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজ উদ্দিন (৩০), কবির হোসেন (৩০), রাবেয়া খাতুন (২৫), নুর নবী (২৪), কামাল হোসেন (৪০) ও অজ্ঞাত একজন (৪০)। আহতদের অধিকাংশই পথচারী ও দোকান কর্মচারী।

আজ রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনতলা এই ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কাপড়ের দোকান রয়েছে। এছাড়াও এর পাশেই সুউচ্চ আবাসিক ভবন ও প্রিয়াঙ্গন শপিংমল রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে পুরো এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ভেসে আসে। বিস্ফোরণে দেয়ালের ইট ও কাঁচ ছিটকে সড়কে পড়ে। এতে করে ফুটপাতে থাকা পথচারী ও সিএনজিচালকসহ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিন জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, আমরা এ পর্যন্ত আট জনকে পেয়েছি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অধিকাংশরাই নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজনকে ভর্তি করানো হয়েছে।

সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানান, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি পৃথক দল ঘটনাস্থলে এসেছে।

এদিকে এ ঘটনায় আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ সদস্যরা সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

আপডেট এর সময় : ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩