ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

রাজধানীর গুলিস্তানে বিকট শব্দে বিস্ফোরণ, ছোটাছুটি আর মানুষের আর্তনাদ

Newsvob.com.: অনলাইন :     মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর যে যেভাবে পারছে, হতাহতদের হাসপাতালে নিচ্ছে। যদিও মানুষের ভিড়ে নড়তে পারছে না অ্যাম্বুলেন্সসহ আহতদের বহনকারী যানবাহন।

এ ঘটনার পর বিস্ফোরণ স্থলের সামনের সড়ক বন্ধ করে দেওয়া হয়। ২০টি অ্যম্বুলেন্স এখানে অবস্থান করছে। অন্তত ১০ অ্যাম্বুলেন্সে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, বিস্ফোরণের কারণে রাস্তা বন্ধ করে দেওয়ায় অফিসগামী মানুষ বিপাকে পড়েছেন।

হাওলাদার  নামের আরেক যাত্রী বলেন, ‘পুরান ঢাকার নিম্ন আদালতে একটি মামলার কাজে এসেছেন। বাসায় যাওয়ার জন্য বাসে উঠেই শুনেই গুলিস্তানে বড় বিষ্ফোরণ। তিনি ভয়ে বাস থেকে নেমে যান।

বিহঙ্গ পরিবহনের বাসচালক হোসেন বলেন, ‘গুলিস্তানের বিষ্ফোরণের কারণে বাস চালানো বন্ধ আছে। প্রশাসনের নির্দেশের পরেই বাস চালু হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অনেককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা বলেছেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়।

পাশের সাকি প্লাজা নামে পাঁচ তলা ভবনের ওপরে চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের গুলিস্থান শাখা এবং ব্র্যাক ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টার রয়েছে। বিস্ফোরণের ধাক্কায় কাচ ভেঙে ব্যাংকের অফিস কক্ষগুলোর পর্দা ছিন্নভিন্ন হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

রাজধানীর গুলিস্তানে বিকট শব্দে বিস্ফোরণ, ছোটাছুটি আর মানুষের আর্তনাদ

আপডেট এর সময় : ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩