ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা

নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ   : পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় মঙ্গলবার আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন লাখ লাখ হজ পালনকারী। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই তারা ইবাদত ও প্রার্থনায় দিনটি কাটাচ্ছেন।

সৌদি আরব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জিলহজ মাসের নবম দিন ফজরের নামাজের পর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে আসতে শুরু করেন। সকাল থেকে হাজিরা মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণের এক আবহে তালবিয়া ও তাকবির পাঠ করছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র স্থানের নির্ধারিত সীমানার মধ্যে থেকে তারা পুরো দিনটি ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ার মধ্য দিয়ে কাটাবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, ‘ওকুফে আরাফাহ’ নামে পরিচিত আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান স্তম্ভ।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তারা পাথর সংগ্রহ করবেন। বুধবার থেকে মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা শুরু হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও এবার বিশে^র বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। এবার হজে অংশ নিতে ইরান থেকে এসেছেন ৩০ সহ¯্রাধিক মানুষ। শুরুতে ৮৬ হাজারের আসার কথা ছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণেই তাদের সংখ্যা কমেছে।

তবে সৌদি কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালের তুলনায় এবার বিদেশ থেকে বেশি মানুষ হজ পালন করতে এসেছেন।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

সাম্প্রতিক দিনগুলোতে মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি বেশি পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে। কারণ হজের অধিকাংশ আনুষ্ঠানিকতাই খোলা আকাশের নিচে সম্পন্ন হয় এবং পুরো প্রক্রিয়া শেষ করতে পাঁচ দিন বা তারও বেশি সময় প্রয়োজন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা

আপডেট এর সময় : ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬