নিউস ভয়েস অফ বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ বছর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—কাজী শামসুর রহমান (৩৫) ও সাবানা আক্তার জুনি (৩০)।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজী শামসুর রহমান এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবানা আক্তার জুনিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স
প্রতিনিধির নাম : 
















