ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী Logo একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে Logo ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা

বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়

নিউস ভয়েস অফ বাংলাদেশ   আন্তরর্জাতিক ডেস্ক:   কেউ খোঁজেন মানসিক শান্তি, কেউ আবার বিপদ-আপদ থেকে মুক্তির আশায় ছুটে যান কথিত সিদ্ধপুরুষ, সাধুবাবা কিংবা ধর্মীয় গুরুর কাছে। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত জীবনের নানা সংকটে পড়লে তাঁদের শরণাপন্ন হওয়ার ঘটনা নতুন নয়। ভক্তদের বিশ্বাস আর আস্থাকে পুঁজি করে অনেক সাধুবাবা জনপ্রিয়তাও অর্জন করেন। তবে এই পরিচয়ের আড়ালে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও কম নয়।

বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে কথিত ভণ্ড সাধুদের নানা কর্মকাণ্ড মাঝেমধ্যেই আলোচনার জন্ম দেয়। এবার তেমনই এক সাধুর ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনদের একাংশ তাকে আখ্যা দিয়েছেন—‘লিপ কিস বাবা’

কিন্তু কেন এমন নাম? ওই সাধুর বিরুদ্ধে অভিযোগই বা কী?

সম্প্রতি ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের এবং কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। নেটিজেনদের একাংশের দাবি, মুখ কাপড় দিয়ে আড়াল করার সুযোগ নিয়ে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। যদিও ভিডিওর দৃশ্য থেকে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

তবে অভিযোগকে ঘিরে প্রশ্ন উঠেছে—আশীর্বাদের নামে কেন নারী ভক্তদের মুখ কাপড় দিয়ে ঢেকে এমনভাবে দীর্ঘ সময় ধরে রাখা হচ্ছে? পুরুষ ভক্তদের ক্ষেত্রে কি একই ধরনের আচরণ করা হয়?

ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। কেউ কেউ আবার এমন আচরণকে ধর্মীয় বিশ্বাস ও ভক্তদের সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ‘লিপ কিস বাবা’ নামটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে ভাইরাল ভিডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমের অভিযোগের ভিত্তিতে কাউকে চূড়ান্তভাবে অভিযুক্ত করার আগে ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানা জরুরি।

ভিডিওটি ঘিরে বিতর্ক যতই বাড়ছে, ততই সামনে আসছে একটি প্রশ্ন—ভক্তদের বিশ্বাসের আড়ালে আসলে কী ঘটছিল?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স

বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়

আপডেট এর সময় : ২১ ঘন্টা আগে