ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিজিবি কমান্ডার বলেন ভোটাররা নিরাপদে কেন্দ্রে আসতে পারবে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
  • ১১৮ বার পঠিত হয়েছে

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেছেন, ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে তার সব ব্যবস্থা করা হয়েছে। এর জন্য গত চার মাস থেকে মাঠে কাজ করছে বিজিবি।

বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর কুঠিবাড়ী বিজিবির অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভোটারদের কথা চিন্তা করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজেই ভোটাররা নিরাপদে কেন্দ্রে আসতে পারবে এবং বাড়ি ফিরতে পারবে। এ কাজে সাংবাদিকদেরও সহযোগিতা করতে হবে।

সেক্টর কমান্ডার সোহরাব ভূঁইয়া বলেন, বিজিবি এবং সংবাদকর্মীদের মধ্যে যে সমন্বয় রয়েছে, সেই সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সকল ক্ষেত্রে মর্যাদা লাভ করেছে। তাই দেশ ও জনগণের কল্যাণ বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশন করতে হবে সাংবাদিকদের।

সোহরাব ভূঁইয়া বলেন, নির্দেশনা অনুযায়ী দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে ১৩টি উপজেলায় বিজিবি ২৪টি ক্যাম্প স্থাপনে ৩৩ প্লাটুন সৈনিক নিয়োজিত করে টহল ব্যবস্থা এবং পুলিশকে সহায়তায় অপরাধীদের আটক করতে কাজ করে যাচ্ছে।

অতিরিক্ত ৮ প্লাটুন বিজিবি সদর দপ্তরে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদেরকে নিয়োজিত করবে। ৪২-বিজিবি ৪টি সংসদীয় আসনে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ২টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রত্যেকটি সংসদীয় আসনে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব এবং আনসার বাহিনীর সদস্যরা সমন্বয় করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে তথ্য প্রদান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক তিস্তা সম্পাদক মিজানুর রহমান লুলু ও ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শামীম।

এ ছাড়াও মতবিনিময় সভায় দিনাজপুরের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ৪২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

দিনাজপুরে বিজিবি কমান্ডার বলেন ভোটাররা নিরাপদে কেন্দ্রে আসতে পারবে

আপডেট এর সময় : ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮