যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে, নতুন চুক্তিবিহীন ব্রেক্সিট হলেও বেশির ভাগ পণ্যে তারা শুল্ক আরোপ করবে না। এক সাময়িক ব্যবস্থার অধীনে যুক্তরাজ্যের ৮৭ শতাংশ আমদানি করা পণ্য বিনা শুল্কে দেশটির বাজারে প্রবেশ করবে। আর এ মুহূর্তে দেশটির ৮০ শতাংশ আমদানি করা পণ্যই বিনা শুল্কে বাজারে ঢুকছে। তবে দেশটির সরকার এ–ও বলেছে, কিছু শিল্পের সুরক্ষার জন্য শুল্ক থাকবেই, যেমন কৃষি। এ ছাড়া গরুর মাংস, ভেড়া, হাঁস-মুরগি ও কিছু দুগ্ধজাত পণ্যেও সুরক্ষা দেওয়া হবে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, আন্তর্জাতিক বাজারে যেসব পণ্য বেচাকেনা হয়, আমদানিকারক দেশগুলো সেই সব পণ্যেই শুল্ক আরোপ করে। আবার রপ্তানি পণ্যেও অনেক সময় শুল্ক আরোপিত হয়। আইরিশ সীমান্তে শুল্ক আরোপ না করাটা দীর্ঘমেয়াদি সমাধান নয় বলে মনে করে যুক্তরাজ্য সরকার। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের লঙ্ঘন। কারণ, ডব্লিউটিওর নিয়ম অনুসারে সব বাণিজ্য অংশীদারকে সমানভাবে দেখতে হবে। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান উইন্টার্স বিবিসিকে বলেন, ‘ব্যাপারটা সাময়িক পদক্ষেপ হওয়ায় আমি মনে করি না, তা ডব্লিউটিওর জন্য খুব গুরুতর হবে।
শিরোনাম :
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার
জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার
ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
চুক্তিবিহীন ব্রেক্সিটেও সিংহভাগ পণ্য শুল্কমুক্ত থাকবে
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
- ১৪৪ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ





















