ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

নতুন করদাতা খোঁজার লক্ষ্য অর্জিত হচ্ছে না

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ১৪৩ বার পঠিত হয়েছে

বর্তমানে দেশে ই-টিআইএনধারীর সংখ্যা ৩৬ লাখের বেশি হলেও নিয়মিত বার্ষিক রিটার্ন দেন মাত্র ১৫ থেকে ১৬ লাখ টিআইএনধারী। তাঁদের মধ্যে ১০ শতাংশ কোনো কর দেন না, তাঁরা ‘জিরো রিটার্ন’ দেন। যত আয়কর আদায় হয়, এর মধ্যে করপোরেট কর ও প্রাতিষ্ঠানিক কর আদায়ের পরিমাণ তিন-চতুর্থাংশ। বাকি এক-চতুর্থাংশ কর আসে ব্যক্তিশ্রেণির করদাতাদের কাছ থেকে। নতুন করদাতা খুঁজে বের করার লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-ফেব্রুয়ারি) নতুন করদাতা খুঁজে বের করার যে লক্ষ্য ছিল, তার মাত্র ৩০ শতাংশ অর্জন করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাড়ি বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সারা দেশ থেকে গত জুলাই-ফেব্রুয়ারি সময়ে সোয়া ২ লাখ নতুন করদাতা চিহ্নিত করা সম্ভব হয়েছে। অথচ সারা বছরে ৭ লাখ ২০ হাজার নতুন করদাতা খুঁজে বের করার লক্ষ্য ঠিক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর জরিপ অঞ্চল সূত্রে এসব তথ্য জানা গেছে। এই কর জরিপ অঞ্চল সূত্রে আরও জানা গেছে, নতুন করদাতা খুঁজে বের করার কাজে গতি আনতে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োজিত করা হবে। তাঁরা বড় শহরের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নতুন করদাতা খুঁজবেন। এনবিআর এখনো সনাতনী পদ্ধতিতে চলছে। তারা অটোমেশন ব্যবস্থায় যেতে চায় না। অটোমেশনের জন্য এই পর্যন্ত অনেক প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

নতুন করদাতা খোঁজার লক্ষ্য অর্জিত হচ্ছে না

আপডেট এর সময় : ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯