ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ১০৯ বার পঠিত হয়েছে

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার খরব পেয়ে ৫টা ৫৫ মিনিটে মাত্র সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। এরপর একে একে আরও ইউনিট এসে যোগ দেয়। সর্বশেষ ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ বাহিনীর সদস্যরাও যোগ দেয়।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসকর্মীরা সিটি কর্পোরেশনের পানির গাড়ির পাশাপাশি গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করে।
এ ছাড়া বনানীর মতো এখানেও মার্কেটের আশেপাশে দোকান মালিক-কর্মচারীসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেছেন। এর ফলে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের পানি সরবারহের গাড়ি ঢুকতে কিছুটা সমস্যা হয় বলে অভিযোগ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই আগুনে মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে যায়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট এর সময় : ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯