ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

সাংবাদিকদের যে প্রশ্নে রেগে গেলেন দীপিকা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৯৩ বার পঠিত হয়েছে

গত বছর নভেম্বরে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। হনিমুন পিরিয়ডের পর কাজ শুরু করে দিয়েছেন দু’জনে। কিন্তু যতবারই যুগলে প্রকাশ্যে কথা বলেছেন, ততবারই একটা কমন প্রশ্ন সামলাতে হয়েছে দু’জনকেই। ফ্যামিলি প্ল্যানিং কী? কবে বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা?

প্রথমে মজা করে উত্তর দিতেন। তার পর এড়িয়ে যেতেন। এ বার দৃশ্যতই এ প্রশ্নের সামনে বিরক্ত হলেন দীপিকা। বারবার প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন করাটা খুব আপত্তিজনক। বিরক্তিকর। ‘‘যখন সময় হবে, তখন ঠিক এ সব হবে’’ বিরক্তমুখে সাংবাদিকদের বলেন দীপিকা।

এই মুহূর্তে মেঘনা গুলজারের ‘ছপক’ ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এই ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ওপর চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। দীপিকার প্রস্থেটিক মেকআপ করছেন ক্লোভার উটন।

যিনি এর আগে ‘সঞ্জু’তে রণবীর কপূরের চেহারা পাল্টে দিয়েছিলেন। ‘পরী’তে অনুষ্কা শর্মার মেকআপও করেছিলেন ক্লোভার। দীপিকার মেকআপে ক্লোভারকে সাহায্য করছেন মুম্বইয়ের শ্রীকান্ত।

চিত্রনাট্য পড়ার পরেই মেঘনার কাছ থেকে দীপিকা জানতে চেয়েছিলেন, কী করে ছবিতে নিজের চরিত্রকে তিনি আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন। এক জন অ্যাসিড ভিক্টিমের ঘুরে দাঁড়ানোর গল্প পর্দায় তুলে ধরা সহজ কথা নয়।

কোনও রেফারেন্স পয়েন্টও নেই দীপিকার কাছে। মেঘনা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, সাধারণের সঙ্গে বেশি করে মিশতে, তাঁদের ঘিরে থাকতে। ভুলে যেতে, যে তিনি স্টার! সেই নির্দেশ মেনে হোমওয়ার্ক করেছেন বলে জানিয়েছেন দীপিকা।

তথ্যসূত্র: আনন্দবাজার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

সাংবাদিকদের যে প্রশ্নে রেগে গেলেন দীপিকা

আপডেট এর সময় : ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯